মেহেদী হাসান, ষ্ট্যাফ রিপোর্টারঃ
নড়াইল-০১ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের হাতকে আরও শক্তিশালী করতে মাঠে নিরলসভাবে কাজ করে চলেছেন একনিষ্ঠ বিএনপি কর্মী মেহেদি হাসান মতি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় বড়নাল ইলিয়াচাবাদ ইউনিয়নে এক উঠান বৈঠকের আয়োজন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আলী আহমদ, গাজী আবুল হাসান, সোহেল রানা, আনিছ মুন্সি, ইকবাল মুন্সি, জিবারত ফকির, আব্দুল হাই শিকদার, আবু তালেব মুন্সিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বৈঠকে বক্তারা বলেন, জেলা বিএনপির কর্ণধার আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বেই আগামী দিনে গণতন্ত্রের পুনরুদ্ধার সম্ভব। আর এই নেতৃত্বকে শক্তিশালী করতে জনগণের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মেহেদি হাসান মতি।

বক্তারা আরও বলেন, তৃণমূলের অক্লান্ত পরিশ্রম আর জনসম্পৃক্ত কার্যক্রমই আজ বিএনপির শক্তির ভীতকে করেছে আরও মজবুত। বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এবং মেহেদি হাসান মতির সাংগঠনিক প্রচেষ্টায় নড়াইল জেলায় বিএনপির রাজনীতি আজ নতুন উদ্দীপনায় এগিয়ে চলেছে।