আলামিন হোসাইন ঝিনাইদহ প্রতিনিধি:
দ্রুত রেলপথ সংযোগের দাবিতে, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে ঝিনাইদহ জেলার দীর্ঘদিনের প্রাণের দাবি রেলপথ সংযোগ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৩ টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উপদেষ্টা ডা: মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার ডা: মোয়াজ্জেম হোসেন দিপু,ডা: মেহেদী ইসলাম, ঝিনাইদহ উন্নয়ন সংগ্ৰাম সমন্বয় কমিটির সহ-সভাপতি, এম এ কবির, আনোয়ার হোসেন ,মোঃ আব্দুস সবুর, আবু সালেহ মোঃ মুসা, অর্থ সম্পাদক, তাজনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না, দপ্তর সম্পাদক আলামিন হোসাইন, মো: জিয়াউল ইসলাম খান
,মাহমুদ হাসান মিল্টন ফারুক হোসেন, মো আশরাফুল ইসলাম (সাংবাদিক), তারেক মাহমুদ, নাজমুল আলম রিগান আব্দুল ওহাব মো: দেলোয়ার হোসেন, শরীফ হোসেন রিমন, আল মিরাজ, বাপ্পি হোসেন, হাসানুজ্জামান, রেফাতুল্লাহ, আবু সালেহ চৌধুরী, গোলাম আযম মিলটন,সাইদুর রহমান মো: মনিরুল হাসান মো: লিয়াকত আলী(শিক্ষক) ইনজামামুল হকসহ আরো অনেকেই।
বক্তারা বলেন, "ঝিনাইদহবাসী দীর্ঘদিন ধরে রেল সংযোগের স্বপ্ন দেখে আসছে। আমরা আর কোনো টালবাহানা দেখতে চাই না। অবিলম্বে এই প্রকল্প শুরু এবং নির্ধারিত সময়ে এর কাজ শেষ করার জন্য আমরা সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি। এই কর্মসূচিতে জেলার সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করেন । প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রেলপথ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। মানববন্ধনে জেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহণ করেন, এবং এই কর্মসূচি থেকে সরকারকে দ্রুত প্রকল্প বাস্তবায়নের জন্য জোর দাবি জানানো হয়।