মেহেদী হাসান, ষ্ট্যাফ রিপোর্টার
নড়াইলের কালিয়ায় ১৬ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্ট ২০২৫ এর উদ্বোধন করেছেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় উপজেলার চাচুড়ী বাজার মাঠে ১৬ দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম অহিদুজ্জামান মিলুসহ কালিয়া উপজেলা ও চাচুড়ী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী ম্যাচে নড়াইল সদরের সিঙ্গে শোলপুর একাদশ ও কালিয়া উপজেলার খড়রীয়া ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। এ খেলায় খড়রীয়া একাদশ ০৩-০১ গোলে বিজয়ী হয়। খেলা উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী দর্শক।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে টুর্নামেন্টের আয়োজন করছে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও চাচুড়ী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।