ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া সেই আল্পনা সিনেমা দীর্ঘদিন বন্ধ থাকার পর কালিয়া তাবলিগী মার্কাজ মসজিদে রূপান্তরিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে উপজেলা ওলামা ও ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাও হাফিজুর রহমানের আহ্বানে উপজেলার সকল মাদ্রাসা ও মসজিদের মুহতামিম ও ইমামদের উদ্বোধনের মাধমে সিনেমা হলটি উপজেলা তাবলিগী মার্কাজ মসজিদ হিসাবে রূপান্তরিত করেন। এ দিকে সার্বিক সহযোগীতা করে সিনেমা হলকে মার্কাজ মসজিদে রূপ দেওয়ায় প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, মুলখানার হুজুর মাওলানা আব্দুর রহমান, বাঐসোনা মাদ্রাসার মুহতামিম ও বাংলাদেশ ইসলামি আন্দোলনের নড়াইল-১ এর সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, উপজেলা ওলামা ও ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হুসাইন আহমেদ, সহ- সভাপতি মাওলানা মফিজুর রহমান রহমান ও মাওলানা, শফিকুর রহমান সাংগঠনিক সম্পাদক মুফতি নুরে আলম, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল হাসান, অর্থ সম্পাদক মুফতি আবু জার গিফরী, দপ্তর সম্পাদক মুফতি ওহিদুজ্জামান সরদার, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা শামিম আহমাদসহ বিভিন্ন ইউনিয়নের জামে মসজিদের ইমাম ও খতিবরা।

ওলামায়ে কেরামেরা বলেন, কালিয়ায় কোন তাবলিগী মার্কাজ মসজিদ না থাকায় দীনের দাওয়াত পরিচালনায় নানা মুখী সমস্যার সম্মুখীন হতে হতো। ইউএনও কালিয়ার সার্বিক সহযোগীতায় সকল সমস্যা দুর হয়েছে ইনশাল্লাহ।
ওলামায়ে কেরাম আরো বলেন, যে স্থানটির নাম শুনলেই ধর্মপ্রাণ মুসল্লীরা নাউজুবিল্লাহ বলত; আজ সেখানে ধর্মপ্রান মানুষের পদচারনায় আল্লাহু আকবর ও পবিত্র কালেমার ধ্বনিতে মুখরিত।
উপজেলা ওলামা ও ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা হাফিজুর রহমান বলেন, পূর্বের সেটআপ ভেঙ্গে ভিতরে ও বাহিরে পরিস্কারের কাজ চলমান রয়েছে। শিঘ্রই সংস্কার করে এর পূর্ণতা আনা হবে।
অতঃপর উদ্বোধনী দিনেই সকলে মিলে উপজেলা তাবলিগী মার্কাজ মসজিদে জামায়াতের সাথে জোহরের নামাজ আদায় করেন।