ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়ায় নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলন মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ মোটরশোভাযাত্রা সহকারে ব্যপক গণসংযোগ করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় উপজেলার পিরোলী ইউনিয়নের পিরোলী বাজার থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে নির্বাচনী এলাকার
শিঙ্গাশোলপুর হয়ে, গোবরা, মির্জাপুর, চাকই, মধুরগাতী হয়ে বিছালী, শেখহাটি ও নড়াইল হয়ে ভদ্রবিলা বাঁশগ্রাম হয়ে পাঁচগ্রামে এসে শেষ হয়।
এর আগে বিভিন্ন স্থানে পথ সভায় হাত পাখা প্রতিকে মাও আব্দুল আজিজকে ভোট দিয়ে ইসলামি অনুশাসন কায়েমের আহ্বান জানান নেতাকর্মীরা।

এমপি প্রার্থী মাও আব্দুল আজিজ বলেন, ইসলামি আন্দোলন ক্ষমতায় গেলে মানুষের জানমালের হেফাজত করবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সংখ্যা লঘু বলে কোন শব্দ থাকবেনা। হিন্দু মুসলিম সকলে কাধে কাধ মিলিয়ে অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান সাহেব।জেলা জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ হেলালউদ্দীন মন্ডল,জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী নুরুন্নবী সাহেব। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা নেওয়াজ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হুসাইন,ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়া থানা সভাপতি মাওলানা আলী হুসাইন, থানা সেক্রেটারী মুহাম্মদ মুহসীন কাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াগাতী থানা সভাপতি মাওলানা হুসাইন আহমাদ,থানা সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কালিয়া থানা শাখার সভাপতি মাওলানা আবুল হাসান নড়াগাতী থানা শাখার সভাপতি মাওলানা হাসিবুল ইসলামসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সার্বিক নিয়ন্ত্রণে কাজ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়া থানা সহ-সভাপতি হাফেজ খবির উদ্দীন,জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ হাবিবুর রহমান বিশ্বাস।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান, জেলা জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ হেলালউদ্দীন মন্ডল, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী নুরুন্নবী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা নেওয়াজ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কালিয়া থানা সভাপতি মাওলানা আলী হুসাইন, থানা সেক্রেটারী মুহাম্মদ মুহসীন কাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াগাতী থানা সভাপতি মাওলানা হুসাইন আহমেদ, থানা সেক্রেটারী মাওলানা আব্দুর রহমানসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সার্বিক নিয়ন্ত্রণে কাজ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়া থানা সহ-সভাপতি হাফেজ খবির উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান বিশ্বাস।