ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়ায় দীর্ঘ ৮ মাস পর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হিসাবে যোগদান করেছেন শ্রাবণী বিশ্বাস। ১৭ আগষ্ট (রবিবার) বিকেলে তিনি যোগদান করেন। এ সময় ইউএনও কালিয়া মোঃ রাশেদুজ্জামান তাঁকে ফুলের শুভেচ্ছায় বরন করেন নেন।
শ্রাবণী বিশ্বাস ৩৮ তম বিসিএস ক্যাডারে কালিয়া সহকারী কমিশনার (ভুমি) হিসাবে যোগদান করেছেন। যোগদান করেই তিনি দুর্নীতি মুক্ত থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে স্যোসাল মিডিয়ায় একটি স্ট্যাটাসে বলেছেন,
সুপ্রিয় কালিয়া উপজেলাবাসী, নমস্কার/আদাব/সালাম, আমি শ্রাবনী বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আপনাদের উপজেলায় আজ ১৭.০৮.২০২৫ তারিখে দ্বায়িত্ব গ্রহণ করলাম। আমি সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আপনাদের সেবা প্রদান করার চেষ্টা করব। আমি এবং আমার অফিস সম্পূর্ণ দুর্নীতি মুক্ত থাকব। আপনাদের যে কোন সমস্যা সরাসরি আমার কাছে জানাবেন। আমি সম্পূর্ণ নির্মোহ এবং দুর্নীতি মুক্তভাবে আপনাদেরকে আইনানুগ সমাধান প্রদানের চেষ্টায় সদা তৎপর থাকব। আপনাদের দোয়া এবং সহযোগিতা আমার একান্ত কাম্য। ধন্যবাদ।