মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিল থেকে অজ্ঞাত এক মানুষের কংকল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলায় দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকায় বিলের মধ্যে তীল ক্ষেত থেকে কংকলটি উদ্ধার করা হয়। কঙ্কালটি অজ্ঞাত মহিলার বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের মো. সাখাওত হোসেন নামে এক ব্যক্তি ওই বিলের মধ্যে তীল কাটতে গিয়ে একটি অজ্ঞাত মানুষের কংকলের হাড় ও মাথার খুলি বিভিন্ন স্থানীয় ছড়িয় ছিটিয়ে আছে দেখেতে পান। পরে লোহাগড়া পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে কংকলটি উদ্ধার করে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মানুষের কংকল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নারীর লাশ। আমরা পরিচয় সনাক্তের জন্য সকল থানায় মেসেজ পাঠাচ্ছি এবং আমরাও পরিচয় সনাক্তের চেষ্টা করছি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।