ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া নৌ পুলিশের অভিযানে জব্দ করা কারেন্ট জাল পুঁড়িয়ে ধ্বংস করা হয়েছে। ১০ মে (শনিবার) দিন ব্যপী অভিযানে এ কারেন্ট জাল জব্দ করা হয়। অবৈধ এ জাল ব্যবহার করে কিছু অসাধু জেলেরা ঝাটকা নিধন ও বিক্রি করায় এ অভিযান করে প্রশাসন।


বড়দিয়া নৌ পুলিশ ফাড়ীর ইনচার্জ এসআই তপন কুমার নন্দীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নবগঙ্গা নদীর তীরবর্তী বড়দিয়া থেকে কালিয়া ঘোষপাড়া পর্যন্ত অভিযানকালে জেলেরা নৌকা ফেলে পালিয়ে যায়। এ সময় বেশ কিছু অবৈধ কারেন্ট জাল জব্দ করেন তারা। অতঃপর জনসম্মুখে অবৈধ জাল পুঁড়িয়ে ধ্বংস করা হয়।

বড়দিয়া নৌ পুলিশ ফাড়ীর ইনচার্জ এসআই তপন কুমার নন্দী বলেন, ঝাটকা ইলিশ রক্ষায় সার্বক্ষণিক আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।