ডেস্ক নিউজঃ
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবীতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নড়াইল আদালত চত্ত্বরে অনুষ্টিত কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরােেমর উদ্যোগে নড়াইল আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. এস এম আব্দুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নড়াইল আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. তারিকুজ্জামান লিটু, যুগ্ম সম্পাদক অ্যাড.আজিজুল ইসলাম, সিনিয়র আইনজীবি অ্যাড. ইকবাল হোসেন সিকদার, অ্যাড. মাহবুব মোশেদ জাপল, অ্যাড. রাজীব প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী, বাংলাদেশের গনতন্ত্র হত্যাকারী, এশাধিক ফৌজদারি মামলার আসামি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ফাসির দাবী জানানো হয়।