ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতী থানার যোগানীয়া বাজারে তৌহিদী জনতার উদ্যোগে গাজায় ইসরাইলের যুদ্ধ আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল (শনিবার) বিকাল ৩ টায় যোগানীয়া বাজারের আমতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় থানার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।

যোগানীয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মিনহাজুল ইসলাম আনাসের সঞ্চালনায় ও মুলখানার হুজুর মাওঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পহরডাঙ্গা মাদ্রাসার মোহতামিম মাওঃ জিন্নাত আলী, বাঐসোনা মাদ্রাসার মোতামিম মাওঃ আঃ আজিজ, মুলশ্রী মাদ্রাসার মোহতামিম মুফতি রেজওয়ানুল করিম, কামশিয়া মাদ্রাসার মুফতি আব্দুল কুদ্দুস, যোগানীয়া ক্যাডেট মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুর রহিম, যুব খেলাফত মজলিসের নড়াইল জেলা সদস্য মাওহ মুজসহিদুল ইসলাম প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, বাঐসোনা ইউনিয়ন জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক তনু শেখ ও যোগানীয়া পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মাওঃ জসিমউদদীনসহ হাজার হাজার তৌহিদী জনতা।

এ সময় বক্তরা বলেন, ইসরাইলের বর্বোরোচিত হামলায় গাজাঁ আজ জনশূন্যে পরিনত হয়েছে। তারা ইসরাইলের সকল পন্য বয়কটের জন্য আহবান জানান। বাংলাদেশ সরকারকে ইসরাইল ব্যতীত সকল পাসপোর্ট গ্রহণের দাবী জানান এবং অবিলম্বে ইসরাইল সহ বিশ্ববিবেককে যুদ্ধ বন্ধের আহবান জানান। যারা পৃথিবীতে মানবতার কথা বলে, শান্তির কথা বলে তারাই আজকে ইসরাইলের মদদদাতা । সারা বাংলাদেশ ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদে ফুলে ফেপে উঠেছে। সারাদেশে সাধারন জনগনের কাছে এর প্রতিবাদে ঝড় উঠেছে। বক্তারা দ্ব্যর্থহীনকন্ঠে বলেন, ফিলিস্তিনিদের প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। অবিলম্বে ইসরাইলকে যুদ্ধ বন্ধের দাবী জানান তারা।

পরিশেষে বিক্ষোভ মিছিল যোগানীয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাসষ্ট্যান্ডে এসে শেষে হয়। অতঃপর ফিলিস্তিনের জন্য দোয়া ও মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করে সভাপতি।