ডেস্ক নিউজঃ
নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নে জামায়াতের ওয়ার্ড কার্যালয় ও ফ্রি হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

০৭ এপ্রিল সকাল ১০ টায় ইউনিয়নের আলীগঞ্জ (ফেদি) বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭, ৮, ও ৯ নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন করেন জেলা আমির এ্যাড: আতাউর রহমান বাচ্চু। অফিস উদ্বোধন উপলক্ষে প্রতি সোমবার ১০ টা থেকে ১ টা পর্যন্ত ফ্রি হোমিও চিকিৎসা সেবা প্রদানের আয়োজন রাখা হয়েছে।
নড়াইলে জামায়াতের ওয়ার্ড কার্যালয় ও ফ্রি হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জয়েন সেক্রেটারি আইয়ুব হোসেন খান, উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমীন, চন্ডিবরপুর ইউনিয়ন সেক্রেটারি মোঃ মাসুদ বিল্লাহ, ৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, ৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ লুৎফর রহমান, ৯ নং ওয়ার্ড সভাপতি এটি এম মাহমুদুর রহমান প্রমুখ।