নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ১০ মার্চ) বিকালে সদর উপজেলার বাঁশগ্রাম বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। নড়াইল সদর থানার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।
অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর থানার ওসি তদন্ত জামিল কবীর,বাঁশ গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। আজমল হোসেন বুলু,কাজী জহিরুল ইসলাম, রেজাউল মোল্যা,হানিফ খন্দকার, , কে এম নজরুল ইসলাম, মো. হুসাইন , জাবেদ কাজী,খাজা মিয়া,বাকা মোল্যা,রিপন শেখ, খাজা ফকির, রাজু মোল্যা, বাবর সিকদার, টিপু মোল্যা,শেখ আমজাদ কমলেশ চক্রবর্তী ওলিয়ার খন্দকার আব্বাস মুন্সি প্রমুুখ।