ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আকস্মিক পরিদর্শনে ধরাশায়ী হয়েছেন শিক্ষক মন্ডলী। ২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ৯টা ১০ মিনিটে উপজেলার কালিনগর উত্তর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে এসে তালাবদ্ধ পান। কোন শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি পাননি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। অতঃপর স্কুলেই অবস্থান করেন তিনি। অবশেষে ৯টা ৩১ মিনিটে সহকারী শিক্ষক ইমদাদ আসলেও তার কাছে চাবি না থাকায় খুলতে পারেন নি। অপর সহকারী শিক্ষিকা তাহেরা সুলতানা আসেন ৯ টা ৪০ মিনিটে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আসেন ৯ টা ৪৯ মিনিটে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকগন তাদের অপরাধ স্বীকার করেছেন। জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯ টা থেকে বিকার ৪ টা পর্যন্ত স্কুল চলার সময়। শিক্ষকদের গাফিলতির কারনে ১ ম ও ২য় শ্রণী মিলে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১৮ জন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম বিধি মোতাবেক ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।