ডেস্ক নিউজঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল নড়াইল জেলা বিএনপি'র নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আর্মস্ট্রং ও সহ শ্রম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মতি। সদ্য সমাপ্ত নির্বাচনে তাদের অক্লান্ত পরিশ্রমের সঠিক মুল্যায়ন হওয়ায় তারা বিজয়ী সভাপতি ও সাধারণত সম্পাদককে এ শুভেচ্ছা জানান তারা।
দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জেলার মোট ৪টি থানা ও ৩টি পৌরসভার মোট ৭টি ইউনিটের মোট কাউন্সিলর ছিলনে ৭০৭ জন। সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করেন ০২ জন। এদের মধ্যে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম ৪৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জুলফিকার আলী মন্ডল পেয়েছেন ২৩৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করেন ০৩ জন। তন্মধ্যে মনিরুল ইসলাম ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি শাহরিয়ার রিজভী জর্জ আনারস প্রতিকে পেয়েছেন ২৬৩ ভোট এবং অ্যাডভোকেট মোঃ কামরুল হাসান পেয়েছেন ১ ভোট।