ডেস্ক নিউজঃ
নড়াইলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সভাপতি হিসাবে জেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টা মনু জমাদ্দার এর পুত্র চিত্রনায়ক তানভীর রহমান তনু, সাধারন সম্পাদক জাতীয় দলের সাবেক ফাষ্ট বোলার ডলার মাহমুদ ইবনে মনির ও সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন বার বার নির্বাচিত কালিয়া উপজেলার সাবেক সফল চেয়ারম্যান মুন্সী লাল মিয়া এর পুত্র ছাত্রনেতা মুন্সী আসাবুর রহমান আরাফাত।
৭ জানুয়ারী কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।