ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য 'ষাঁড় লড়াই ’ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের এ খেলাটি।

সরসপুর পহরডাঙ্গা যুব সমাজের আয়োজনে শনিবার (২৩ নভেম্বর) দিন ব্যপী পহরডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান লাবু সিকদার এর বাড়ির সামনে ইট ভাটার মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে দানব আকৃতির বাহারি নামের ও রঙ্গের প্রায় অর্ধশতাধিক ষাঁড় অংশগ্রহণ করে। এ সময় মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। এ সময় অনেক দর্শনার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন ও আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। প্রতিযোগিতায় ভান্ডারখোলা এলাকার কামরুলের ষাঁড় প্রথম স্থান অধিকার করে পুরস্কার পেয়েছেন ৬ হাজার ও দ্বিতীয় পুরস্কার ৪ হাজার টাকা পেয়েছেন সরসপুর এলাকার আনিস মোল্লার ষাঁড়।