ডেস্ক নিউজঃ
গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বরফা গ্রামের রেমিট্যান্স যোদ্ধা রিয়াজুল ইসলামের নিজ গ্রামে আগমনে মধুমতী নদীর তীরে জড় হয়েছে শতশত মানুষ।

১৭ নভেম্বর (রবিবার) সকাল ১০ টায় তিনি বাড়ী সংলগ্ন মধুমতি নদীর তীরে স্বজনদের নির্মিত হেলীপ্যাডে অবতরন করেন। নিরাপত্তার স্বার্থে গোপীনাথপুর ক্যাম্প পুলিশ উপস্থিত ছিলেন। রিয়াজুল ইসলাম ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে।

রিজুলের বাবা আলাউদ্দিন শেখ ও ভাই মুসা শেখ
জানান, দীর্ঘ ৮ বছর পর রিয়াজুল দেশে আসছেন। আর হেলিকপ্টারে নিজ গ্রামে আসা তার স্বপ্ন ছিল। আজ হেলিকপ্টারে রিয়াজুল বাড়ীতে আসছে। তাই আমরা স্বজন ও আশেপাশের কয়েক গ্রাম থেকে শতশত মানুষ এসেছে তাকে রিসিভ করার জন্য।

প্রবাসী রিয়াজুল ইসলাম বলেন, ২০২০ সালে এমন একটি আয়োজন দেখে নিজের মাঝে ওই স্বপ্ন বুনতে থাকেন এবং আল্লাহ তৌফিক দিলে এমন আয়োজন করে এলাকায় আসবেন বলে মনস্থির করেন।

এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে হেলিকপ্টারে নিজ গ্রামে আসেন তিনি। বর্তমানে গরীব ও অসহায় মানুষের কল্যানে কাজ করে চলেছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন বলে জানান।