হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ
জেল হত্যা দিবসে শ্রদ্ধান্জলী,বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে নিউ ইংল্যান্ড আওয়ামীলীগ। ৩ নভেম্বর (রবিবার) ‘জেল হত্যা দিবস’ শীর্ষক শ্রদ্ধান্জলী ও পর্যালোচনা এবং বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা দখলকারী ফ্যাসিষ্ট ইউনুস ও তার দোসর কর্তৃক ৭ই মার্চ ও ১৫ ই আগষ্ট এর রাষ্ট্রীয় উদযাপন বাতিল এবং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধকরনের বিরুদ্ধে প্রতিবাদ,বিক্ষোভে এক সাংগঠনিক আলোচনা সভার করা হয়েছে।খবর বাপসনিউজ।
সংগঠনের সভাপতি সোফিদা বসু হিন্দু ও সাধারন সম্পাদক টিপু চৌধুরী বলেন,আসন্ন অনুষ্ঠানটি আয়োজনের জন্য আমরা শুধুমাত্র বিকেল ৪:৪৫ মিঃ—সন্ধ্যা ৬:৪৫ মিঃ পর্যন্ত দুই ঘন্টার জন্য এই হলটি পেয়েছি। অনুগ্রহ করে নির্দিষ্ট সময়ে উপস্হিত হবার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন ।সম্মানিত সমর্থক,শুভানুধ্যায়ী সহ সবান্ধব স্বপরিবারে উপস্হিতিকে সংগঠনকে কৃতজ্ঞচিত্তে স্বাগত জানায়।
নভেম্বর ৩,২০২৪,রবিবার,সময়ঃ বিকেল ৪:৪৫ মি:—সন্ধ্যা ৬:৪৫ মিনিট
স্হানঃ
162 Mystic Ave #1, Medford, MA 02155