ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার পোষ্ট অফিস রোড সংলগ্ন রেজিঃ শিশু বিদ্যা নিকেতনের চুরি সংঘটিত হয়েছ। এ বিষয়ে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) ওই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল রায় কালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর (বুধবার) রাতে কে বা কারা বিদ্যালয়ের পশ্চিম পাশের লোহার গ্রিলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুইটি শ্রেনিকক্ষের ৪টি সিলিং ফ্যান ও জানালার রড চুরি করে নিয়ে যায়। অত্র স্কুলের সহকারী শিক্ষক তপন কুমার সরকার কোচিং করতে এসে দেখে বিষয়টি প্রধান শিক্ষককে অবগত করেন। কঁচি কাচাদের শিক্ষা প্রতিষ্ঠান এ বিষয়টি বিবেচনায় এনে বিশেষ ভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান শিক্ষক শ্যামল রায়।

প্রচন্ড গরমে কোমলমতি শিক্ষার্থীদের কষ্ট লাঘবে স্বহৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সহকারী শিক্ষক জ্যোতী শিকদার।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।