ডেস্ক নিউজ:
নড়াইলে নগদ অর্থ ও স্বর্নলংকার নিয়ে পালানোর অভিযোগ পাওয়া গেছে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে । ২৯ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৯ টার দিকে কাউকে কিছু না বলে অজ্ঞাত স্থানে চলে যান তিনি। এ ঘটনায় ওই দিনই গৃহবধূর দেবর মোঃ জাহিদুল ইসলাম সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জাহিদুল ইসলাম সদর থানার বাঁশগ্রাম ইউনিয়নের বল্লারটোপ গ্রামের আবু সাইদ হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ০৩ বছর আগে জাহিদুলের বড় ভাই মালয়েশিয়া প্রবাসী ওহিদুল ইসলামের সাথে সুমি খানম (১৮) এর বিবাহ হয়। সুমি মাগুরার কালুখালী গ্রামের মৃত জামসেদ মোল্লার মেয়ে। বিবাহের পর থেকে বিবাদী শশুর বাড়ীর লোকদের কোন কথা-বার্তা শোনে না এবং ইচ্ছামত চলাফেরা করে। এক পর্যায়ে ঘটনার দিন সকাল ৯ টার দিকে কাউকে কিছু না বলে ঘর হতে নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা এবং ০৩ ভরি ওজনের বিভিন্ন রকমের স্বর্ণালংকারসহ দেড় বছর বয়সী শিশু জুবায়েকে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায়। পাশাপাশি তার ব্যবহৃত ০১৬৩৭-৫৬৫১৬৯ ও ০১৯৬৭-৩১০৬১২ নম্বর দুটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন অভিযোগকারী জাহিদুল ইসলাম ও তার পরিবার।
এ বিষয়ে সদর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।