ডেস্ক নিউজঃ
"কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ " প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে কালিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা নাজনীন নাহারের সঞ্চালনায় ও ইউএনও মোঃ রাসেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশ, কৃষি কর্মকর্তা ইভা মল্লিক, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, উপজেলা সমবায় কর্মকর্তা রহিমা খতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সভায় কন্যা শিশুদের সুরক্ষা, শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য রোধ, নির্যাতন থেকে রক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়।