ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল (উত্তর পাড়া) গ্রামে দু'গ্রুপের সংঘর্ষের ঘটনায় দেশীয় অস্ত্রসহ
হাসিব মোল্যা ও মোঃ মিকাইল মোল্যা নামে ০২ জনকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) রাত পৌনে ১০ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আটক হাসিব মোল্যা খুলনা জেলার দিঘলিয়া থানার গাজিরহাট গ্রামের মোঃ বেলাল মোল্যার ছেলে ও মোঃ মিকাইল মোল্যা খাশিয়াল গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, খাশিয়াল উত্তরপাড়ায় মোল্যা ও শেখ গ্রুপ এর মধ্যে মারামারির ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ০২টি ঢাল, ০২টি ফুলকুচি, ০১টি রামদা, ০১টি চাপাতি ও ০৮টি সরকিসহ দু'জনকে আটক করে। এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।