ডেস্ক নিউজঃ
"প্রযুক্তির সহায়তা নারীর ক্ষমতায়ন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে হার পাওয়ার প্রকল্পের আওতায়
২য় পর্যায়ে নারী ফ্রিল্যান্সার হিসেবে তৈরীর লক্ষে ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার প্রশিক্ষনের
ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় উপজেলা হল রুমে ৪ টি ব্যাচে ২০ জন করে ৮০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে এ ল্যাপটপ বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন পাটনা আইটি ব্যাচের প্রশিক্ষনার্থী সরজিনা খানম।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে, উপজেলা আইসিটি অফিসার ও সদস্য সচিব প্রস্ফুট মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, মৎস্য অফিসার আবু রায়হানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।