ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গায় প্রতিপক্ষের ১২ টি বাড়ী ও ৫ টি দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৮ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যায় ও রাতে এ ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শৃংখলা বজায় রাখতে এলাকায় সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ওই গ্রামে কাজী ও মোল্যা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে বহুবার সংঘর্ষে ও লিপ্ত হয়েছিল উভয় পক্ষ। এলাকায় শান্তি রক্ষার্থে নড়াগাতী থানা প্রশাসন ৮ সেপ্টেম্বর সকালে উভয় পক্ষকে থানায় ডেকে লিখিত মুচলেকসহ এলাকায় শান্তি বজায় রাখতে বলে দেয়। কিন্তু ওই দিনই বিকেলে মোল্যা গ্রুপের সামাদ মোল্যা বাগুডাঙ্গা বাজারে ফেলে নান্টু কাজীকে মারপিট করে গুরুতর আহত করে। এরই ধারাবাহিকতায় কাজী গ্রুপের লোকজন প্রতিপক্ষের বায়েজিদ মোল্যার বাড়ী, বাজারে চাউলের দোকান ও মোঃ মাশরুল মোল্যার মুদি দোকান, মোঃ রাসেল মোল্যার চাউলের আড়ত, নুরু মেম্বার ও ইলিয়াস মোল্যার মুদি দোকান সহ ৫ টি ও
ওবায়দুল মোল্লা, মোঃ রহিম শেখ, নূরইসলাম সোমাদ্দার, শওকাত শিকদার, মোঃ মহিদুল শিকদার মোঃ আলম শেখ, মোঃ ইয়াসিন মোল্লা, সামাদ মোল্যা রবিউল মোল্যা, জাকির মোল্লা, কামরুল খানসহ ১২ টি বাড়ী ভাংচুর ও লুটপাট করে।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।