ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার চাচুরী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের নিখোঁজ মানসিক প্রতিবন্ধী স্বপ্না রানীর (৩৯) ৫ দিন পার হলেও সন্ধান মেলেনি।
গত মাসের ২৮ তারখ বিকেলে নিজ এলাকা থেকে নিখোঁজ হয় স্বপ্না রানী। সম্ভাব্য সব জায়গায় খুঁজাখুঁজি করেও না পেয়ে ০২ সেপ্টেম্বর (সোমবার) তার স্বামী উত্তম কুমার দাস কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নম্বর ৬৩। এছাড়া জরুরী যোগাযোগের জন্য সাধারণ ডায়েরিতে তার ভাতিজা শান্ত দাসের ০১৯৮৪৩৪২৫২৫ এই নাম্বার উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন সোমবার (০২ সেপ্টেম্বর ) সকালে মুঠোফোনে নিখোঁজের ঘটনায় জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে উদ্ধারের চেষ্টা চলছে।