ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়ায় ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইলিয়াস আহম্মেদ এর ফাঁকা প্যাডে স্বাক্ষর রেখে কথিত গরু চোর ডাল্টন মোল্যাকে ছেড়ে দিয়েছেন দুই ওয়ার্ড সদস্য ও স্থানীয় গন্যমান্যরা। এ সময় ওই ফাঁকা প্যাডে জরিমানার ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি আদায় করে কথিত গরু চোরের চাচা বীর মুক্তিযোদ্ধা গোলজার মোল্যার স্বাক্ষর ও নেন ওয়ার্ড সদস্য সোহেল ও হেকমতসহ সংশ্লিষ্টরা এবং আগামী ১০ সেপ্টেম্বর ওই টাকা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়।

২৯ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে কলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর কক্ষে এ স্বাক্ষর রাখা হয়। ডিল্টন মোল্যা ইউনিয়নের শ্রীনগর গ্রামের ওলি মোল্যার ছেলে।

জানা যায়, ২৮ আগষ্ট দিনগত রাত দেড় টার দিকে কলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন গরুর ব্যবসায়ী
মফিজুর রহমান ওরফে আঙ্গুর শেখের বাড়ীর সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ডাল্টন মোল্যাকে দেখে আঙ্গুল শেখের ছেলে ছুটিতে থাকা পুলিশ সদস্য তার কথাবার্তায় অসংলগ্নতা পায়। অতঃপর যাচাই করলে তার কথাবার্তা মিথ্যা প্রমানীত হওয়ার সকালে ওয়ার্ড সদস্য সোহেলের জিম্মায় দিলে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস আহম্মেদ আদালতে হাজির করেন।

পরবর্তীতে উৎসুক জনতা ডিল্টন মোল্যার চুল কাটতে গিয়ে সামন্য কেটে যাওয়ার নড়াগাতী থানা পুলিশ তাকে নিতে আপত্তি জানালে জরিমানার সিদ্ধান্তে উপনীত হয় উপস্থিত ব্যক্তিবর্গ। জানা গেছে বেশ কিছু দিন যাবত এলাকার বিভিন্ন বাড়ীতে সে চুরি করে আসছিল।