ডেস্ক নিউজঃ
সিনিয়র নেত্রীবৃন্দ চাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিবেন বিএনপি নেতা শিকদার মেহেদী হাসান। ২৬ আগষ্ট (সোমবার) বিকেলে আমিন টিভির একান্ত সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের মাথাভাঙা গ্রামে দলীয় নেতাকর্মীদের নিয়ে সংগঠনের কাজে ব্যস্ত থাকা জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা ও সাবেক ইউপি সদস্য শিকদার মেহেদী হাসান বলেন, বিগত ১৬ বছর আওয়ামী দুঃশাসনে নির্যাতিত হয়ে অসংখ্য মিথ্যা মামলায় পড়ে এলাকা ছাড়া হন তিনি। ইউপি সদস্য নির্বাচীত হয়েও এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করতে না পারায় সমবেদনা জানিয়ে বলেন, সিনিয়র নেত্রীবৃন্দ চাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিবেন তিনি।

আগামী ১ লা সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠা বার্ষিকী প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নেতা বলেন, জেলায় সকল উপজেলা ও তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের বিষয়ে কথা হয়েছে। তাদের দিক নির্দেশনা মোতাবেক আমরা দিবসটি পালন করা হবে।

এ ছাড়া ওখানে ৫ আগষ্ট সৈরাচারের পতনের পর ৬ আগষ্ট এলাকায় এসে দলের হাই কমান্ডের নির্দেশনা মোতাবেক সাধারণ মানুষের জানমালের হেফাজত করে আসছেন শিকদার মেহেদী হাসান।