ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্ম বার্ষিকী পালন করেছে বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ১৫ আগষ্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮ টায় বড়নাল স্কুল মাঠে কেক কেটে এ দিনটি পালন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নড়াইল জেলা শাখার স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা ও সাবেক ইউপি সদস্য শিকদার মেহেদী হাসান (মতি), কালিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, মোঃ জিয়াউর রহমান, ইয়াছিন আরাফাত, আঃ হাই শিকদার, মুক্তার মোল্যাসহ তৃনমূলের নেতাকর্মীরা।