আমিন টিভি অনলাইন ডেস্কঃ
"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ " প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ৩১ জুলাই (বুধবার) থেকে ৫ আগষ্ট জাতীয় মৎস্য সপ্তাহ হিসেবে আজ সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নড়াইল ১ এর সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন এবং উপজেলা প্রশাসনের পুকুরে মাছ অবমুক্ত করেন।

উপজেলা মৎস্য অফিসার আবু রায়হানের সঞ্চালনায় ও ইউএনও কালিয়া রুনু সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমান, ভাইস চেয়ারম্যান মাহাবুবুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম, সহকারী পুলিশ সুপার কালিয়া সার্কেল কিশোর রায়, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষীরা।
কালিয়ায় মৎস্য খাতে চাহিদার তুলনায় বেশী উৎপাদন করে ব্যাপক উন্নতি করায় উপজেলা মৎস্য অফিসারের প্রশংসা করেন এমপি কবিরুল হক মুক্তি।
এ সময় তিন জন মৎস্য চাষীকে মাছ চাষে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

পরিশেষেঃ এডিপি'র বরাদ্দ থেকে বিভিন্ন স্কুল কলেজের ৩৩ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি। এছাড়া ওই বরাদ্দের অংশ হিসাবে বিভিন্ন ইউনিয়নের ৫ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে ৫ টি ব্যাটারী চালিত ভ্যান প্রদান করা হয়।