আমিন টিভি অনলাইন ডেস্কঃ
নড়াইলের কালিয়ায় নবনির্মিত হাসপাতাল ভবনের বর্ধিত অংশের উদ্বোধন করেচন সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি। ৩০ জুলাই (মঙ্গলবার) দুপুরে নবনির্মিত ভবনের ৪র্থ তলায় এ অনাড়ম্বর পরিবেশে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। ভবনটি উদ্বোধনের মাধ্যমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাঠামোগত সমস্যার সমাধান হলো বলে জানান সংশ্লিষ্টরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শুভাশিস বিশ্বাসের সঞ্চালনায় জেলা সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক ডাঃ আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।