আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইল সদর উপজেলায় উপনির্বাচনকে ঘিরে প্রার্থীদের পদচারনায় মুখর চন্ডিবরপুর ইউনিয়ন। আগামী ২৭ জুলাই (শনিবার) ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। ১০ জুলাই ইউনিয়নের ফেদী বাজারে সরেজমিনে গেলে ভোটারদের মধ্যে বেশ নির্বানী আমেজ লক্ষ্য করা গেছে। প্রার্থীরা সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাসহ নানামুখী স্লোগানে মুখরীত করে তুলেছে বাজার এলাকা। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি নিয়ে আলোচনা সমালোচনা চলছে চায়ের দোকানসহ হোটেল রেস্তোরাঁয়। তবে ইউনিয়নের উন্নয়ন কল্পে যোগ্য প্রার্থীকে ক্ষমতায় আনতে চান সাধারণ মানুষ।
সরেজমিনে ওই বাজারে গিয়ে ৩ জন প্রার্থীর সাক্ষাৎ মেলে। এদের মধ্যে চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রথডাঙ্গা ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার মোহাম্মদ জাহিদুল ইসলাম ইউনিয়নে মাদক নির্মুলসহ মডেল ইউনিয়ন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে শতাধিক কর্মী ও সমর্থকদের নিয়ে ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি সাবেক সফল চেয়ারম্যান আজিজুর রহমান ভুঁইয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ভোটারদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

অপর প্রার্থী সৈয়দ তারিকুল ইসলাম জানিয়েছেন ইউনিয়নের ব্যপক জনগন তাঁর সাথে আছে। এ কারণে প্রায় পঞ্চাশ ভাগ ভোট পেয়ে তিনি নির্বাচীত হবেন বলে জানিয়েছেন।

একই ভাবে মাসুদুর রহমান গুলু জনগনের ম্যান্ডেন্ট নিয়ে সাধারণ ভোটারদের আকৃষ্ট করছেন। মাদক নির্মুল করে যুব সমাজকে ক্রীড়ামুখী করার জন্য যা যা করণীয় তিনি করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য যে ২১ মে নড়াইল সদর উপজেলা নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া অংশগ্রহণ করায় চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদশুন্য হয়। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ জুলাই চন্ডিবরপুর ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।