আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রীয়া গ্রামে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ হাসিবুর শেখ (৩৫) নামের ০১ যুবককেআটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। ১০ জুলাই (বুধবার) বিকালে তার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ হাসিবুর শেখ ওই গ্রামের মোঃ তবিবর শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) মোঃ আনিসুজ্জামান ও এএসআই (নিঃ) মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তার নিজ বসতবাড়ির উঠানের উপর হতে তাকে আটকপূর্বক অবৈধ মাদকদ্রব্য ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।