মোঃ টিপু সুলতান, বিশেষ প্রতিনিধিঃ
ঢাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকাস্থ ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্ট ( নায়েম) মাদ্রাসা অ্যম্বাসেডর সম্মেলন২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন (শনিবার) বাংলাদেশ মাদ্রাসা ICT4E (আইসিটি4 ই) অ্যাম্বসেডর ফোরামের আয়োজনে এবং এটুআই প্রোগ্রামের কারিগরি সহায়তায় নায়েম মিলনায়তন এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় দেশের চৌষট্টি জেলা থেকে আগত অগ্রগামী অ্যাম্বাসেডর শিক্ষকদের উপস্থিতিতে সম্মেলন কক্ষ মুখরিত হয়ে ওঠে।

" স্মার্ট মাদ্রাসা শিক্ষা বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষকদের করণীয়" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে মাদ্রসা শিক্ষকগণ এই সম্মেলনে সামিল হন।
ফোরামের সম্পাদক মোহাম্মদ আমিনুল করিমের সঞ্চালনায় এবং নায়েমের মহাপরিচালক প্রফেসর ড.তহমিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সভাপতি অধ্যক্ষ কাজী মোঃ আব্দুল হান্নান । প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শাহ আলমগীর, যুগ্ম প্রকল্প পরিচালক এটুআই মোল্লা মিজানুর রহমান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবু নাইম, দীক্ষা, তথ্য, ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক
মোহাম্মদ কবীর হোসেন,এডুকেশন স্পেশালিষ্ট এটুআই প্রোগ্রাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মির্জা মোহাম্মদ দিদারুল আনাম, প্রোগ্রাম এন্ড পার্টনারশিপ কোর্ডিনেটর এটুআই'র মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, প্রোগ্রাম, তথ্য ও ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অভিজিৎ সাহা প্রমুখ।
পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং পরিশেষে অতিথি গণকে উত্তরীয় পরিয়ে দেয়াসহ ক্রেষ্ট ও গ্লোবাল ভিলেজ নামক স্মরণিকা উপহার দেয়া হয়।