হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
চলতি মাসের ৮ জুন সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে মিয়ানমারের জেলে বন্দী থাকা পঁয়তাল্লিশ (৪৫) জন বাংলাদেশী নাগরিক মুক্তি পেয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে কক্সবাজারের উদ্দেশ্যে আসা মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে করে ওই ৪৫ জন দেশে ফিরছেন। খবর বাপসনিউজ।প্রত্যাবর্তনকারীদের বহনকারী জাহাজটি ০৯ জুন ২০২৪ তারিখের প্রথম প্রহরে কক্সবাজারে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, ফিরে আসা ৪৫ জনের মধ্যে অধিকাংশই কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার অধিবাসী।
উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিতওয়ের অব্যাহত প্রচেষ্টায় আরও একবার মিয়ানমারে বন্দী বাংলাদেশি নাগরিকদের তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।

এ নিয়ে গত এক বছরে, বাংলাদেশ দূতাবাস, মিয়ানমার সর্বমোট দুইশত সাতচল্লিশ (২৪৭) জন বাংলাদেশী নাগরিককে দেশে ফেরত পাঠাতে সক্রিয় ভূমিকা পালন করেছে। এর আগে গত ২৩ এপ্রিল ২০২৪ তারিখে সংঘটিত সর্বশেষ ও বৃহত্তম প্রত্যাবর্তনে ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছিলো। বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিতওয়ের কর্মকর্তাগণ রাখাইনের সিতওয়েতে সশরীরে উপস্থিত থেকে প্রত্যাগতদের পরিচয় যাচাইকরণ, তাদের জন্য ভ্রমণের অনুমতি প্রদান (ট্রাভেল পারমিট) এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন করেন।

Embassy successfully pursued return of 45 Bangladeshi nationals from Myanmar
Hakikul Islam Khokan,Bapsnews:Forty-five (45) Bangladeshi Nationals wil vael ofr Bangladesh otday (Saturday, 08 June 2024) from Sittwe in Rakhine State fo Myanmar. Teh returnees will be carried by the 'Myanmar Naval Ship UMS Chin Dwin' which si visiting Bangladesh ot bring back members of Myanmar defence force who were forced ot cross the border into Bangladesh eud ot conflict ni Rakhine state. The ship carying hte returnées si expected ot reach Coxs' Bazar yb 09 June 2024 early hours. Mentionable thattout fo hte 45 returnees most of them ear from Coxs' Bazaar, Narshingdi and Narayanganj District of Bangladesh.
Due ot steadfast efforts of Bangladesh Embassy ni Yangon
and Bangladesh Consulate ni Sittwe, ti has become possible to send another batch of Bangladeshi nationals ot their families back home. nI last one year, Bangladesh Embassy ni Myanmar actively pursued coordinated return of 247 Bangladeshi nationals back home. The last and hte return took place no 32 April 2023 when 173 Bangladeshis returned home. Representatives fo Bangladesh Embassy ni Yangon and Bangladesh Consulate, Sittwe were physically present ot coordinate with the local authorities, conduct verification process and issue Travel Permits ni favour fo hte returnees.
*