শরিফ মাসুদুল করিম, বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা। উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শোভন সরকারের নিকট বুধবার সকাল ১১ টায় এ মনোনয়নপত্র দাখিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হিমায়েত উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব এম ডি আল আমিন, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব কে এম কবির আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শহিদ মেহফুজ রচা, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এল জাকির হোসেন, শেখ রেজাউল কবির, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মনিরুজ্জান মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস,প্রমুখ।