আমিন টিভি ডেস্ক রিপোর্টঃ
নড়াইলের কালিয়া পৌরসভার রামনগর এলাকার দারুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। ৬ এপ্রিল (শনিবার) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গনে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর২০২৪ সালের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী ১৩ জনের মধ্যে উত্তীর্ণ ১০ ছাত্রদের এ সম্মাননা দেওয়া হয়।
অত্র মাদ্রাসার মোহতামিম হাফেজ আব্দুল কুদ্দুস এর সার্বিক তত্ত্বাবধানে, আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ ক্বারী মোঃ আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ হাফিজুর রহমান, সাতবাড়ীয়া সালামিয়া ইমামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ বদরুজ্জামান ও কালিয়া মডেল মসজিদের ইমাম ও খতিব মাওঃ ওহিদুজ্জামান সরদার।
বক্তারা অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের ভাল ফলাফলের ভুয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে যাতে আরো ভাল করতে পারে সে দিকে খেয়াল রাখার জন্য মাদ্রাসা মোহতামিমকে দৃষ্টি আকর্ষণ করেন। অতঃপর উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।