আমিন টিভি ডেস্ক রিপোর্টঃ
নড়াইলের নড়াগাতীর বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী মোল্যা মফিজুর রহমান ঈদ উপহার বিতরণের ৩য় দিনে বাঐসোনা ইউনিয়নের ১ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন। ২৯ মার্চ (শুক্রবার) সকাল ১১ টায় যোগানীয়ায় চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে মোল্যা মফিজুর রহমানের অনুপস্থিতিতে নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জরুল চৌধুরী ও চেয়ারম্যান এস এম চুন্নু এ উপহার বিতরণ করেন।
এ সময় আওয়ামিলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৭ মার্চ থেকে ৭ দিন ব্যপী পর্যায়ক্রমে নড়াগাতী থানার ৬ ইউনিয়নে ১০ হাজারের ও বেশী দুস্থ ও অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণের আয়োজন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও থানা আ'লীগের সহ সভাপতি মোল্যা মফিজুর রহমান।