আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোল্যা নওয়াব আলী ওরফে লবেজ মোল্যা (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহে..... রাজিউন)। ১৬ মার্চ (শনিবার) রাত ৮ টার দিকে নতুন বাড়ী খাশিয়াল ইউনিয়নের শুড়িগাতী গ্রামের নিজস্ব বাসববনে তিনি ইন্তেকাল করেন। মোল্যা নওয়াব আলী মঙ্গলপুর গ্রামের মৃত আঃ সাত্তার মেল্যার ছেলে। পরদিন সকাল ১০ টায় মঙ্গলপুরের নিজ বাড়ীতে জানাজা শেষে পার্শ্ববর্তী মধ্যপাড়া জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মোল্যা নওয়াব আলী কোটাকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন এবং নিষ্ঠার সাথে বাংলাদেশ আওয়ামিলীগের ওয়ার্ড সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন যাবত তিনি ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় ভূগছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান ভাই ব্রাদার ও অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকালকে রাত্রিরে ধরা যায় নাকি হয়ে গেছে তখন কের ছায়া বিরাজ করছে।