নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে মারপিটের ঘটনায় প্রতিপক্ষের ৫ টি বাড়ী ভাংচুরের অভিযোগ উঠেছে চেয়ারম্যান মোজাম্মেল হক পিকুলেরর বিরুদ্ধে। গত ৩১ জানুয়ারী ঘটনার দিন ও ২ ফেব্রুয়ারী রাতে এ ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনার শুষ্ঠ বিচার দাবী করেছেন তারা।
বাড়ী ভাংচুরের শিকার নাজির আহমেদের স্ত্রী রেনু আহম্মেদ, সাবেক মহিলা মেম্বার চম্পা বেগম, তারেক মোল্যার স্ত্রী ও কায়কোবাদের স্ত্রীসহ অনেকে জানায়, ৩১ জানুয়ারীর হামলার ঘটনায় কামরুজ্জামানের ছেলে বাপ্পি আদিলদ্দিনের ছেলে জামির শেখ ও তহিদুল শেখের ছেলে তামিম শেখ ও তাসিন আহত হলে চেয়ারম্যান মোজসম্মেল হক পিকুলের নেতৃত্বে ২০/২৫ জন লোক গভীর রাতে বাড়ী ভাংচুর করে ক্ষতি সাধন করে।
এ বিষয়ে বাবরা হাচলা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক পিকুলের সাথে কথা হলে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, কিছু কুচক্রী মহল আমাকে সামাজিক ভাবে হেয় করার মানসে যড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন।