মো: টিপু সুলতান, স্টাফ রিপোর্টার।
আজ ৩১ জানুয়ারি'২৪ সন্ধ্যা ৫.২০ মিনিটে শিল্পকলা একাডেমির আয়োজনে নড়াইল জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জাতীয় পিঠা উৎসব-১৪৩০ এর আয়োজন করা হয়। বাঙালি জাতির ঐতিহ্যের ধারক এ পিঠা উৎসবে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমেই জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফিতা কেটে ০৩ দিনব্যাপী এ পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে পুলিশ সুপার বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন।
এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক ও সভাপতি, নড়াইল জেলা শিল্পকলা একাডেমী; মোঃ হামিদুর রহমান, জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমী, নড়াইলসহ জেলার ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।