বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা,৮ মাসে তিনটি ভ্রুণ নষ্টের অভিযোগ লোহাগাড়ার আমাদা গ্রামের শরিফুলের বিরুদ্ধে।
ছদ্মনাম পরি নামে ঢাকার গাজীপুরের এক তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৬-৮ মাস সংসার করে পালানোর অভিযোগ উঠেছে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামের মোস্ত ফকিরের ছেলে শরিফুল ফকিরের বিরুদ্ধে। সম্প্রতি ওই তরুনী স্ত্রীর দাবিতে শরিফুলের আমাদার বাড়ীতে উঠলে তার স্বজনরা অপমান করে তাড়িয়ে দেয় বলে জানা গেছে।
ভুক্তভোগী পরি বলেন, ঢাকার গাজীপুরে একই কোম্পানিতে চাকুরির সুবাদে শরিফুলের সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে শরিফুল নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৬/৮ মাস আমার সাথে স্বামী- স্ত্রীর মত সংসার করেছে এবং তিন বার জোর পুর্বক বাচ্চা এবরশন করাতে বাধ্য করেছে। সাম্প্রতি শরিফুল যোগাযোগ বন্ধ করে দিলে আমি ভিডিও কলে সুইসাইডের ভয় দেখালেও সে ভ্রুক্ষেপ না করায় বিয়ের দাবিতে শরিফুলের বাড়ী চলে আসি এবং জানতে পারি শরিফুল বিবাহিত এবং শশুর বাড়ী গেছে। এছাড়া আগেও লোহাগড়া উপজেলার কুন্দশি গ্রামে সে একটা বিবাহ করেছিল। দুটি বিবাহ গোপন রেখে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সর্বনাশ করেছে শরিফুল। আমি স্ত্রীর স্বীকৃতিসহ তার প্রতারনার বিচার চাই। অন্যথায় শরিফুলের বাড়ীতে এসে বিষপানে আত্মহত্যা করবেন বলে জানান।
এ বিষয়ে শরিফুলকে তার মোবাইলে ফোন দিলে বলেন, তিনি বাড়ীতে ছিলেন না। তবে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ওই মেয়েকে তিনি চেনেন এবং এক মাসের মত পরিচয় হয়েছে বলে জানান।