নড়াইলে লোহাগড়া উপজেলায়
মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিয়াজ শেখ(৪০) কে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।
আসামি রিয়াজ শেখ উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ী গ্রামের মৃত ফরমান শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় যে, বুধবার (২২ মার্চ) রাত ৮ সময় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিনের নির্দেশনায়,
এস আই অমিত কুমার বিশ্বাস, এ এস আই মোঃ মাজারুল ইসলামের নেতৃত্বে তাদের সঙ্গী ও ফোর্সসহ উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ী আগ্রাহাটি গ্রাম থেকে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিয়াজকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃনাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিয়াজ কে সকালে আদালতে প্রেরণ করা হবে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে জেলা পুলিশ।