মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি মারুফ হোসেন তুহিন(৩২) কে গ্রেপ্তার করছে ডিবি পুলিশ। আজ ১৭ মার্চ সকালে নড়াইল সদর উপজেলার মালিবাগ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তার মারুফ লোহাগড়া উপজেলার পদ্মবিলা গ্রামের ছালাম শেখের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি'র দিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টিম মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করেছে। এ সময় তার নিকট থেকে ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।
সুযোগ্য পুলিশ সুপার এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়তে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।