নড়াইলের লোহাগড়ায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনু। ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় নিজ বাড়ী ঘাঘা গ্রামে বার্ধক্য জনিত কারনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিকাল সাড়ে ৫ টায় উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।