নড়াইল লোহাগড়া উপজেলার ৩নং শাল নগর ইউনিয়ন যুবলীগের আয়োজনে রাষ্ট্র নায়ক শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষে ওআগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০৩ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে উপজেলার মণ্ডলবাগ বাজারে ৩নং শাল নগর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহাবুদ্দীন শেখ এর সভাপতিত্বে
ও ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ মোল্যার সঞ্চালনায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ-সময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা সাখার সিনিয়র সহ সভাপতি ও নড়াইল জেলা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা সাখার সহ সভাপতি ও নড়াইল ভিক্টোরিয়া কলেজ সখার নির্বাচিত সফল ভিপি, এ্যাডভোকেট গাউছুল আজম মাছুম, জেলা যুবলীগের সদস্য সালাউদ্দিন নান্না, সদস্য এ্যাডভোকেট শরিফুল ইসলাম নান্তুসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ৪ঠা ফেব্রুয়ারী (শনিবার) বিকাল চারটায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ নড়াইল জেলা সাখার আয়োজনে দেশব্যাপি বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত যুবলীগের নেত্রী বৃন্দের উপস্থিতিতে এ শান্তি সমাবেশে বক্তব্য প্রদান করেন নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ওহিদুজ্জামান কর বাহাদুর, যুগ্ন আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন মোল্লা, যুবলীগ নেতা তারিক হাসান, জেলা যুবলীগ নেতা মিনা মাহামিদুল হাসান শিল্পী, লোহাগড়া উপজেলা যুবলীগ নেতা ও সাবেক লোহাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামসহ লানু বিশ্বাস, বাবু মোল্লা, স্বজল মোল্লা আরও অনেকে উপস্থিত ছিলেন।